রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়আমু-তোফায়েল নির্বাচনে সমন্বয়কের দায়িত্বে থাকতে পারবেন না: সিইসি

আমু-তোফায়েল নির্বাচনে সমন্বয়কের দায়িত্বে থাকতে পারবেন না: সিইসি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না। ১১ জানুয়ারি শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, তারা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন।

প্রসঙ্গত: আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং আরেক সদস্য তোফায়েল আহমেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular