মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeদেশের খবরঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল শিকদার

ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল শিকদার

মোঃ মনির মন্ডল, সাভারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আশুলিয়া থানাধীন সর্বস্তরের ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল শিকদার।

এক শুভেচ্ছা বার্তায় সাইফুল শিকদার বলেন, বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাসের মাঝে আমাদের কাছে এসে উপস্থিত মহা খুশীর দিন। প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক এবারের ঈদ। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।

পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যবসা বান্ধব আশুলিয়া সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular