একতরফা সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সরকারের ‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। জনরায়ের আলোকে সংবিধান সংস্কারের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে সংঘটিত হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল এ সভার আয়োজন করে।

আখতার হোসেন বলেন, আন্তঃসম্প্রীতি রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর