নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া রোডস্থ টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ফেডারেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে ফুলেল শুভেচ্ছা দেয় আসন্য উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান মনোনিত পার্থী বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেস্টা আব্দুর রব চাঁন মিয়া, মিজান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সর্দার আজাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রৌব প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল পৌরসভার কাউনসিলর আমিনুর রহমান আমিন।
পরে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বক্তব্যে বলেন আজকে আমাকে শ্রমিক ফেডারেশন সংবর্ধনা দিয়েছে ফেডারেশনের সকল নেতা কর্মিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামি ১৬ই মার্চ শনিবার টাঙ্গাইল শহীদ সৃতি পৌরউদ্যানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে জমকালো আয়োজনের মাধ্যেমে জেলা শ্রমিক ফেডারেশন সংবর্ধনা দিবে।
