কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘের নয়া কমিটি গঠন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: লালন সাঁইজির ভাবধারা নিয়ে পরিচালিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজার কেন্দ্রীয় সাধুসংঘের নয়া কমিটি হরিপাল সভাপতি – রেজাউল করিম তালুকদারকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাধু, পীর-মাশায়েখ, গুরু-গোঁসাই, পাগলসহ লালন সাইঁজির ভক্তদের নিয়ে কেন্দ্রিয় সাধুসংঘের কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি র্দীঘদিন দায়িত্ব পালন করে আসছিল। অবশেষে সাধুসংঘের সাধুদের নির্দেশে আহবায়ক হরিপালের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিমের পরিচালনায় সভার কাজ শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ্য সাংবাদিক শাহ আলম, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি বাউল সুনীল সরকার, সাধু শামছুল হক তালুকদার নূরী, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর জেলা শাখার সাধারন সম্পাদক শামীম ও কোষাধ্যক্ষ রেজাউল করিম ভান্ডারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, মওলানা ভাসানী স্মৃতি পরিষদ কালিহাতী শাখার সাধারন সম্পাদক ইদ্রিস আলী বিডিআর প্রমূখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর