বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে নবগঠিত দলিল লেখক কল্যাণ সমিতির পরিচিতি সভা

কালিহাতীতে নবগঠিত দলিল লেখক কল্যাণ সমিতির পরিচিতি সভা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে নবগঠিত দলিল লেখক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী সাব- রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী সাব-রেজিস্টার খোন্দকার গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নূরুন্নবী সরকার, টাঙ্গাইল দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ আকন্দ।

কালিহাতী নব-গঠিত দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নূরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুম সরকার, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সদস্য নজরুল ইসলাম, শাহীন হোসেন, আল আমিন, বাদল চন্দ্র মজুমদার প্রমূখ ।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ৩ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির ওই নবগঠিত কমিটি গঠন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular