শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন, সচল হয়েছে সরকারী অফিসগুলো 

কালিহাতীতে স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন, সচল হয়েছে সরকারী অফিসগুলো 

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতীতে স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন এবং সচল হয়েছে সরকারি অফিসগুলো।

২৪ জুলাই ( বুধবার) সকাল থেকে সরকারি নির্দেশনানুযায়ী ও সময়নুযায়ী, সরকারি অফিস ও সকল ব্যাংকের শাখাগুলো খুলেছে এবং তাদের কার্জক্রম স্বাভাবিকভাবেই চলছে। এতে করে মানুষের মাঝে ফিরে এসেছে কর্ম তৎপরতা। স্বাভাবিক হতে শুরু করেছে উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমলগুলো। সর্বস্তরের জনগন নির্ভয়ে চলাচল করতে পারছে উপজেলার প্রধান প্রধান সব সড়কগুলোতে। এই কয়দিন ভীতিকর অবস্থায় ছিলো সকল জনগন । কালিহাতী বাসস্যান্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা আছে।

উপজেলার শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার মশিউর রহমান বলেন, সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। স্বাভাবিকভাবেই আমাদের লেনদেন চলছে। টাকা জমা, উত্তোলন ও সাধারন কাজগুলো চালাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, প্রশাসনিক দিক থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি জনগনের নিরাপত্তার স্বার্থে। স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন এবং সরকারি সকল অফিস, দোকানপাট স্বাভাবিকভাবেই চলছে। এখন কোনরকম কোন সমস্যা নেই কালিহাতী থানাধীন সকল এলাকাগুলোতে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular