শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কালিহাতীতে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃক্ষমেলা-২০১৮ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

সোমবার (৩০ জুুলাই) সকাল ১১ টায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের সভাপতিত্বে র‌্যালীটি কালিহাতী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। আরোও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, কালিহাতী থানা ওসি (তদস্ত) মনসুর আলী আরিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মর্কতা ডা: মো: শহিদুল্লাহ, উপজেলার বাাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমূখ।

অসুষ্ঠানে সঙ্গত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এ.এম শহিদুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular