মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগরীব মানুষকে ঠকিয়ে ব্যবসা, ভূঞাপুরে সরকারি ২০০ বস্তা চাল জব্দ!

গরীব মানুষকে ঠকিয়ে ব্যবসা, ভূঞাপুরে সরকারি ২০০ বস্তা চাল জব্দ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া এলাকা থেকে বাবুল নামের এক চাল ডিলারের গোডাউন থেকে ওএমএসের ওই চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি। বাবুল দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুঠিবয়ড়া গ্রামের আকবর হোসেনের ছেলে বাবুল সরকারি চাল কেনা-বেচা করছেন। হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারির জন্য ধুবলিয়া এলাকার একটি ঘরে মজুত করে রাখতেন।

এরপর ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাইন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালোবাজারির উদ্দেশ্যে ওই চাল মজুত রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বাবুলের গোডাইন থেকে ২০০ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারি হয় সেটা জানা ছিল না। তার বাড়ী অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়াতে। গরিব মানুষকে ঠকিয়ে চালের ব্যবসা করছে সে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানানোসহ ডিলারের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়
খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (ওএমএস) এর ২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। আপাতত সেই জব্দকৃত চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে রাখা হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular