বুধবার, মে ৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে নূরানী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

গোপালপুরে নূরানী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে নূরানি মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে শিক্ষককে গ্রেপ্তার করেছে গোপালপুর থানা পুলিশ।

শিক্ষক আব্দুর রাজ্জাক উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল হাই’র ছেলে। তিনি স্থানীয় আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন পুলিশ।

শিশু ধর্ষণ চেষ্টা অভিযোগে অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষককে বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত শিক্ষককে টাঙ্গাইল আদালতে প্রেরণ করেন পুলিশ। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু ছাত্রী শিক্ষক আব্দুর রাজ্জাকের কাছে মাদসায় প্রাইভেট পড়তে একা পেয় ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশু ডাক-চিৎকার করলে ছেড়ে দিলে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে জানায়। পরে এ ঘটনায় ওইদিনই শিশুর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular