মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে বিনামূল্যে ধানবীজ বিতরণ

গোপালপুরে বিনামূল্যে ধানবীজ বিতরণ

মুহাম্মদ সাইফুল ইসলাম, 
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক মাঝারি ও বড় এবং হাইব্রিড ধান চাষে আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনার আওতায় এই বীজ বিতরণ করা হয়।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। বীজ বিতরণ উদ্বোধন করেন টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এসএম রফিকুল ইসলাম প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular