রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

ঘাটাইলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাতে টাঙ্গাইলের ঘাটাইলে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভৈতরে থাকা ধান চাল ও আসবাবপত্র পুড়ে গিয়ে কমপক্ষে ক্ষতি হয়েছে কমপক্ষে ৭ লাখ টাকা। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য আতাব আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, ঘরের মালিক আতব আলীর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলমের স্ত্রী ঘরটি তালাবদ্ধ করে বাপের বাড়িতে যান। ভোরে চারটার দিকে ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন দেখে ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে আসে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তৎক্ষনে ঘরের টিভি ফ্রিজসহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বৈদ্রতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular