সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আগুনে গবাদি পশু পুড়ে ছাই, স্বামী-স্ত্রী দগ্ধ

ঘাটাইলে আগুনে গবাদি পশু পুড়ে ছাই, স্বামী-স্ত্রী দগ্ধ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রী গরুতর দগ্ধ হয়েছেন। এতে মৃত্যু হয়েছে কয়েকটি গবাদি পশুর।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের তের বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় আগুন লাগার পর গবাদি পশু রক্ষা করতে গিয়ে স্বামী স্ত্রী গরুতর দগ্ধ হন। অগ্নিদগ্ধ গৃহকর্তা শাহাদৎ হোসেন সাধু(৬০) ও তার স্ত্রী জায়মনা বেগমকে আশংখাজনক অবস্থায় (৫৩) রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন দেখে শাহাদৎ হোসেন ও তার স্ত্রী জায়মনা বেগম ডাকচিৎকার করলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় আগুন লাগার পর গবাদি পশু রক্ষা করতে গিয়ে স্বামী-স্ত্রী গরুতর দগ্ধ হন। আগুনে তাদের একটি গরু, ৪’টি ছাগলসহ মালপত্র পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে রান্না ঘর অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

এদিকে একই রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে প্রবাসী ফরহাদ হোসেনের গোয়াল ঘরে কয়েলের আগুনে দুটি গরু দগ্ধ হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular