সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিরা। এছাড়াও দিবসটি উপলক্ষে ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular