ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ”সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মানবন্ধনের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. নূর নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।

মানবন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর