বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

ঘাটাইলে আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

ঘাটাইল প্রতিনিধিঃ বুয়েটের মেধাবী ছাত্র আববার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঘাটাইল উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টব্যাপিএ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান তরুন, সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ সাগর প্রমুখ।

বক্তরা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular