শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে করোনা প্রতিরোধে থেমে নেই মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন

ঘাটাইলে করোনা প্রতিরোধে থেমে নেই মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং স্প্রে প্রয়োগ করেছে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার দিনব্যাপী উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেরাগআলী বাজার, মোমিনপুর এলাকায় এসব কার্যক্রম করে।

এসময় উপস্থিত ছিলেন মো মনিরুল ইসলাম, আজিজুল হাকিম, আশিকুর রহমান, মো: ফারুক হোসেন, বিল্লাল হোসেন, মো: তায়েব, ফেরদৌস, রফিকুল ইসলাম, রানা আহমদেদ, মামুন, সুমন রানা, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিগত সময়ে এলাকার বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষাথীরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকার গরীব-দুখী মানুষের সাহায্য করে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular