ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সূর্যরতন পাতি জর্দ্দা তৈরীর কারখানায় র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৯ মে ) দুপুরে উপজেলার চতিলা গ্রামে ‘সূর্যরতন পাতি জর্দ্দা’ নামে ভেজাল জর্দ্দা তৈরীর কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানার মালিক মফেল চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতিলা গ্রামে ‘সূর্যরতন পাতি জর্দ্দা’ নামে ভেজাল জর্দ্দা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ওই কারখানার মালিক মফেল চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
