ফেনীতে সড়ক দূর্ঘটনায় সখীপুরের নুরুল ইসলামসহ নিহত ৪

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখীপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম। একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে, ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ছাগলনাইয়া উপজেলার বারিয়াপুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর