ঘাটাইলে রাইসমিলে ভ্রাম্যমান আদালতের অভিযান চার লক্ষ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন রাইসমিলে র‌্যাব-১২ টাঙ্গাইলের সহায়তায় অভিযান পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন। আজ বুধবার (০১.০৪.২০২০) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৪টি রাইসমিলে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিককের কাছ থেকে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারনে দেশের দুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার দায়ে উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশানস এলাকায় ৪টি রাইসমিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এগ্রোবাংলা অটোরাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভেচ্ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযান পরিচালনার সময় র‌্যাব-১২ টাঙ্গাইলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর