মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeদেশের খবরবাংলাদেশে করোনার থাবার হালচাল

বাংলাদেশে করোনার থাবার হালচাল

সারা বিশ্ব আজ করোনার ভয়াল থাবায় আক্রান্ত। ইতালি, স্পেন আজ প্রায় একটি মৃত  রাষ্ট্র । ঘড়ির কাঁটার চেয়েও দ্রুত গতিতে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে লাশের মিছিল। মার্কিন যুক্তরাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা লাখের ওপর ছাড়িয়েছে।

করোনার ভয়াল থাবায় আক্রান্ত আমাদের প্রিয় বাংলাদেশও। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য মতে বাংলাদেশ কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯, আর মৃতের সংখ্যা পাঁচজন। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা আতঙ্কে আমরাও আতঙ্কিত। ইতোমধ্যে সারা বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন।

বাংলাদেশে করোনা বিস্তারের জন্য আমাদের সরকারসহ অনেকেই আমাদের প্রবাসীদের দায়ী করছেন। আমাদের প্রবাসীরা কি ভিনগ্রহের কেউ ? আমাদেরই জীবন-জীবিকার প্রয়োজনে তারা প্রবাসী। আমাদের অর্থনীতিতে তাদের অবদান সবচেয়ে বেশি। তাই যেকোনো মুহূর্তে যেকোনো প্রয়োজনে তারা দেশে আসবেনই। বিশ্বের অনেক দেশ যখন করোনা আক্রান্ত তখন প্রবাসীরা প্রয়োজনে হউক আর ভয়ে হউক তারা তাদের নিজ দেশে এসেছেন।

এটা বাংলাদেশের বেলায় না, সংবাদ মাধ্যমে দেখলাম বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও এই বিশেষ মুহূর্তে বিশেষ বিমানে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সরকার। আর আমাদের প্রবাসীরা তো এসেছেন নিজেদের পকেটের পয়সা খরচ করে। এক্ষেত্রে আমাদের যেটুকু ঘাটতি, তা হলো আমরা বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে করোনাভাইরাস শনাক্তকরণে প্রথমেই উদ্যোগী হইনি। আমরা তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে পারিনি। কোয়ারেন্টাইন কী এবং কীভাবে করতে হবে তা বিমানবন্দরেই তাদেরকে বুঝিয়ে দিতে পারিনি। যদি এই কাজগুলো আমরা যথাযথভাবে করতে পারতাম, তাহলে আজ আমাদের শঙ্কার পরিমাণ আরও কম থাকত।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular