Homeজাতীয়ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের করোনা ভাইরাসের টিকার কার্যক্রমের উদ্বোধন

ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের করোনা ভাইরাসের টিকার কার্যক্রমের উদ্বোধন

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের করোনা ভাইরাসের টিকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন,বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান শহিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুসহ সেনাবাহিনীর অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল, ওয়ারেন্ট অফিসার আক্তার হাসিব দেওয়ান, রফিকুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী আব্দুল লতিফ টিকা গ্রহণ করেন।

RELATED ARTICLES

Most Popular