মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeজাতীয়ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী

ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন সভাপতি হয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের ‘সাংগঠনিক প্রধান’ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন।

এছাড়া, ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

ঢাকা মহানগর-উত্তরের সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর-দক্ষিণের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে, সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে, সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular