টাঙ্গাইল অনলাইন স্কুলে চলছে প্রতিদিন লাইভ ক্লাস

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনা ভাইরাস মহামারির কারণে টাঙ্গাইল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যথানিয়মে পাঠদান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ক্ষতি পুষিয়ে নিতে জেলা শিক্ষা অফিস ‘টাঙ্গাইল অনলাইন স্কুল’ ফেইসবুক পেইজের মাধ্যমে গত ৬ এপ্রিল থেকে প্রতিদিন লাইভ ক্লাস পরিচালনা করছে। জেলা শিক্ষা অফিসার লায়লা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিতে ৪-৫ টি করে গড়ে মোট ৩০ টির বেশি লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। ক্লাসগুলো নিয়মিত দেখে নির্দেশনাসমুহ ও বাড়ির কাজ নিয়মিত করলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের অভাব অনেকাংশে পূরণ হবে।

উক্ত ক্লাসগুলো ফেইসুবক পেইজে (www.facebook.com/tangailonlineschool/) সংরক্ষণ রয়েছে। সেখান থেকে সুবিধাজনক সময়ে যে কেউ ক্লাসগুলো দেখতে পারবে বলেও জানানো হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর