সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকরবিবার বনানী কবরস্থানে সমাহিত হবেন মোহাম্মদ নাসিম

রবিবার বনানী কবরস্থানে সমাহিত হবেন মোহাম্মদ নাসিম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সমাহিত করা হবে আগামীকাল রবিবার।  বনানী কবরস্থানে দাফন করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া  তিনি বলেন, রবিবার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।
আজ শনিবার সকালে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্টোক হয়। হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
এর পর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে। বিদেশ নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে পরিবার রাজি হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular