জামিন পেলেন সাংবাদিক রোজিনা

স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে হওয়া মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে জামিন দেন আদালত।

এর আগে দুপুর ১২টা ৪৯ মিনিটে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি শুরু হয়। শেষ হয় দুপুর ২টার দিকে। এ সময় পরে আদেশ দেয়া হবে বলে জানান আদালত। এর ঘণ্টাখানেক পর রোজিনার জামিন মঞ্জুর করেন আদালত।

রোজিনার জামিন শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমজি ও প্রশান্ত কুমার কর্মকার।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর