বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের কালিহাতীতে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক প্রেমিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার রাজাফৈর পল্টন পাড়া গ্রামে একই রশিতে ঝুলন্ত প্রেমিকা আলেয়া (৩৯) ও প্রেমিক শাহজাহান (৪১) এর লাশ দুটি উদ্ধার করে পুলিশ । প্রেমিক শাহজাহান ও প্রেমিকা আলেয়া বিবাহিত। তাদের বাড়ি পাশাপাশি থাকায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা আরও জানান, তারা দেড় মাস আগে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকে। বুধবার প্রেমিক শাহজাহান আলেয়াকে নিয়ে তার বাড়িতে উঠে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে। পরে একই গ্রামের আজমত ও কাসেম বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করার দায়িত্ব নেন। পরে শুক্রবার সকালে আলেয়ার পিতার গোয়াল ঘরে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

নিহত আলেয়ার পিতা দেলোয়ার হোসেন বলেন, দেড় মাস আগে আমার মেয়েকে নিয়ে শাজাহান পালিয়ে যায়। গত বুধবার আলেয়া ও শাজাহান বাড়িতে আসলে শাহজাহানের শ্বশুরবাড়ির লোকজন মারধোর করে শাহজাহানের শ্যালক ইয়াকুব আলীর ছেলে শিপন, খালেকের মেয়ে মিম, হাবিবুর এর স্ত্রী ঝর্না, শাহজাহানের জেইটাস ইয়ারজান, আজমত ও কাশেম নিহত শাজাহান এবং আলেয়াকে এলোপাথাড়িভাবে মারধোর করে।

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular