শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলের কালিহাতীতে সরকারী পাঠ্য বই বোঝাই ট্রাক খাদে

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারী পাঠ্য বই বোঝাই ট্রাক খাদে

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সরকারী পাঠ্য বই বোঝাই ট্রাক খাদে পড়েছে। এতে কয়েক হাজার বই পানিতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেটের কাছে এই ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, নারায়নগঞ্জ থেকে সরকারী পাঠ্য বই বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেট পার হলে ট্রাকটি উপজেলার ভিতরে যাওয়ার জন্য পিছন দিকে ব্যাক দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পাঠ্য বই গুলো পুলিশ পাহারায় রাখা হয়।

উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান, দূর্ঘটনার কথা শুনেছি। আজকে ছুটির দিন আমি বাড়ীতে আছি। ক্ষতিগ্রস্থের পরিমাণ সঠিক বলতে পারবো না। তবে আমাদের জন্য বরাদ্দকৃত বই সবগুলোই রিসিভ করেছি।

সরেজমিনে গিয়ে জানা যায়, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণীর ১ লক্ষ ২১ হাজার ১শত ২০ কপি সরকারী পাঠ্য বই ছিল ওই ট্রাকটিতে। এ দূর্ঘটনায় প্রায় কয়েক হাজার বই ক্ষতিগ্রস্থ হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular