রবিবার, জুলাই ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলের ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানা আদালতে; দুই জনের স্বাক্ষ্য গ্রহণ

টাঙ্গাইলের ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানা আদালতে; দুই জনের স্বাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান রানাকে আদালতে হাজির ও দুই জনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে বিচারক । আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদ কবির স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ করেন।

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, মামলার আসামী টাঙ্গাইল- ৩ আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে সকাল ১১টার দিকে জেলার আদালতে হাজিরা করা হয়। এরপর এ মামলার কাযক্রম শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষ থেকে চিকিৎসক আশরাফ আলী ও পাবলিক স্বাক্ষী আব্দল আওয়ালকে আদালতে হাজির করা হয়। দুজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামীপক্ষ থেকে তাদের জেরা সম্পন্ন করা হয়। এনিয়ে আদালতে সর্বমোট ১৬জনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর সোয়া একটা পর্যন্ত মামলার পরবর্তী তারিখ দার্জ করেননি আদালত। এর আগে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে টাঙ্গাইল কারাগারে আনা হয়।

উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ নিজ বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত ভার পেয়ে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি এমপি রানার ও তার তিনভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। ইতপূর্বে ফারুক হত্যা মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করলেও যুবলীগের দুই কর্মী হত্যা মামলায় আসামী হিসাবে কারাগারে অাটক থাকেন তিনি ।

গত মঙ্গলবার ওই দুই যুবলীগ কর্মী হত্যা মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন লাভ করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্তু তার কারামুক্তি ঘটেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular