নিউজ টাঙ্গাইল ডেস্ক: মুক্তিপণের দাবিতে ঢাকার মিরপুর থেকে অপহৃত হোমিও চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর এলাকার বন থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪)। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- মো. ফয়েজ উদ্দিন (৩২), মো. আলমগীর হোসেন (১৮), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আব্দুল হালিম (৫২), মো. ফয়সাল আহমেদ (১৮) ও মো. আব্দুস সালাম (৫৫)।
তিনি বলেন, রাজধানী ঢাকার মিরপুর থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকায় অভিযান চালিয়ে ওই চিকিৎসককে উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আজ দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
