শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলের সখীপুরে ৬ বছরের শিশু ধর্ষণ; ধর্ষক চাচাতো ভাই গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ৬ বছরের শিশু ধর্ষণ; ধর্ষক চাচাতো ভাই গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শ্রী সাগর চন্দ্র কোচ (১৪) নামের এক আদিবাসী বখাটের বিরুদ্ধে ছয় বছর বয়সি শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত (৩০এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। ধর্ষক সাগর চন্দ্র কোচ ওই গ্রামের শ্রী নরেন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং ধর্ষিতা মেয়েটির সম্পর্কে চাচাতো ভাই। মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ্য অবস্থায় ওই শিশুকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে রাতেই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ওই শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। গত (১লা মে) বুধবার রাত ১টার দিকে ধর্ষক সাগরকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়।

মামলা পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই শিশুটিকে বাড়িতে রেখে বাবা মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এরই ফাঁকে মোবাইলে গেমস খেলা শেখানোর কথা বলে চাচাতো ভাই বখাটে সাগর চন্দ্র কোচ তাদের ঘরে ঢুকে। এ সময় সাগর শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সাগর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে মেয়েটি ওই হাসপাতালের ১৪৯ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ওই শিশুর বাবা ও মামলার বাদী জানায়, যে নরপশু আমার এ অবুঝ মেয়েকে নির্যাতন করলো তার উপযুক্ত বিচার চাই।

সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই ধর্ষক সাগর চন্দ্র কোচকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular