শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ী আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলে ৮০ পিস ইয়াবা ও এক গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিপন (৩৯) কালিহাতী উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই আমীর হামজা জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে গালা মনতলা চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৮০ পিস ইয়াবা ও এক গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

এবিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, শিপন একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করছে। গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular