টাঙ্গাইলে কাজীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শামসুল আলম (৬০) নামের এক কাজীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১ জুন) সকালে কাগমারী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত শামসুল আলম টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মৃত আব্দুল রহিমের ছেলে। শামসুল আলম টাঙ্গাইল সদর উপজেলার বাঘিলের কাজী ছিলেন ।

ওসি সায়েদুর রহমান বলেন, শুক্রবার সকালে কাগমারী এলাকায় স্থানীয়রা একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর