শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

টাঙ্গাইলে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে তারটিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার উদ্ধার করা হয়।

নিহত ফরিদা বেগম (২৫) ওই গ্রামের রানার স্ত্রী। তার বাবার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে। তিনি ফিকির উদ্দিনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল বলেন, বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিবেশীরা তাকে ওই গৃহবধূর মৃত্যুর সংবাদ দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় গামছা প্যাচানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। ওই গৃহবধূর বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular