নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
