Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে দেহ ব্যবসায়ী ও খদ্দের গ্রেফতার

টাঙ্গাইলে দেহ ব্যবসায়ী ও খদ্দের গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বটতলার নামহীন দুইটি হোটেলে অভিযান চালিয়ে সাত দেহ ব্যবসায়ী ও নয় খদ্দেরকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) এ একটি দল। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালনা করে টাঙ্গাইল ডিবি পুলিশ। এসময় এই হোটেলের ম্যানেজারদেরও গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো – শাহজাহান (২৫), সুমন (২৬), এরশাদুল হক (২৫), মাসুম (২০), ইব্রাহীম (৩২), আমিনুল (২৮), লাবনী আক্তার (২৪), কবিতা (২৮), তানিয়া (২২), নুপুর (২৮), সোনিয়া (২২), কাজল (২৪), সুবর্ণা (২৩)। এছাড়াও ম্যানেজার সুব্রত ও অমিতকেও এসময় গ্রেফতার করা হয়।

জানা যায়, ২৪ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলাস্থ নামহীন দুইটি আবাসিক হোটেলে অভিযান চালায় টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। সে সময় সেখান থেকে অন্তত ২০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহারিয়ার রহমান যাচাই-বাছাই করে চারজনকে ছেড়ে দেন। বাকি ১৪ জনকে ১৫ দিন করে সাজা প্রদান করেন। এছাড়া উক্ত হোটেলের ম্যানেজার দুইজনকে তিন মাস করে সাজা প্রদান করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular