টাঙ্গাইলে নতুন করে ২৭জনের করোনা শনাক্ত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৮ মে) নতুন করে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৬০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৭৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৬, কালিহাতীতে ৫, গোপালপুরে ৫ ও মির্জাপুরে ১ জন রয়েছে।

করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর