টাঙ্গাইলে পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ অভিযান চালায় র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, কালিহাতীর এলেঙ্গা বাজারে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর অবৈধ মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল।

এ সময় রদ্বা চন্দ্র সাহা (২৬), সাইফুল ইসলাম (৪০), ফয়সাল (২০), সবুজ মিয়া (৩০) ও খুসী মোহন দাসের (৫৮) দোকানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়। পরে কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান ওই পাঁচ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর