নিজস্ব প্রতিনিধিঃটাঙ্গাইল জেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ’র ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সালাম চাকলাদার, যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি এডভোকেট এম এ তাহের, যুগ্ম-আহবায়ক ফকির শাহ আলম, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট শামসুল আলম লাল, এডভোকেট মো. আবুল হোসেন, এডভোকেট আব্দুল কাদের তুলা, শহর শাখার সভাপতি আহসান খান আছু প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা এবং করোনা ভাইরাসে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।