সোমবার, জুলাই ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

টাঙ্গাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই স্কুলের ৪র্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষক উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার ফলদা (চন্ডিপুর) গ্রামের বাসিন্দা আব্দুল খালেক।

শ্লীলতাহানি শিকার ওই ছাত্রীর মা ও ভাবী জানান, উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো ওই ছাত্রী । গত (০১ এপ্রিল) সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক তাকে ডেকে নির্জন কক্ষে নিয়ে কু-প্রস্তাব দেয়, এতে ওই ছাত্রী বাইরে বের হতে চাইলে তাকে জরিয়ে ধরে বুকে ও আপত্তিকর স্থানে হাত দেয়।

এসময় ছাত্রী চিৎকার করতে চাইলে বাঁধা দিয়ে ওই শিক্ষক কুরুচিকর কথা বলেন। এক পর্যায়ে কৌশলে সেখান থেকে বের হয়ে দৌড়ে বাড়ি চলে আসে ওই ছাত্রী । পরে বিষয়টি তার মা ও ভাবীর কাছে ঘটনাটি জানান। বিষয়টি স্থানীয় মাতাব্বর ও স্কুল ম্যানেজিং কমিটির কাছে জানালেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযোগ আছে, এর আগেও শিক্ষক আব্দুল খালেক ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় সহকর্মী শিক্ষিকাদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন। পরে সেটি জানাজানি হলে তদন্তের মাধ্যমে খালেককে দোষী সাব্যস্ত করে পানিশমেন্ট হিসেবে চর বাসুদেবকোল স্কুলে বদলি করা হয়। আবার এখানে যোগদান করে তার কুরুচিপূর্ণ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটান চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থীর ওপর।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, তিনি ষড়যন্ত্রের শিকার।

ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এ ঘটনায় একটি মামলা করেছে স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular