বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বন্যার্তদের ত্রাণ বিতরণ করছে বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইলে বন্যার্তদের ত্রাণ বিতরণ করছে বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা ছিলিমপুর ইউনিয়নে সুবর্ণতলী গ্রামে বন্যা কবলিত এলাকায় বানভাসীদের ত্রান সমাগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশক্রমে টাঙ্গাইল সদর উপজেলা ছিলিমপুর ইউনিয়নে সুবর্ণতলী ও চড় সুবর্ণতলী এলাকায় বিএনপি নেতা ফরহাদ ইকবালের নিজস্ব অর্থায়নে তিন শতাধীক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে চাল, আটা, চিরা, গুর এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি এখনো। বানভাসীদের কষ্টের কথা বেভে আমি তাদের পাশে দারিয়েছি। বানভাসীদের কতটুকু পাশে দারাতে পেরেছি তা আমি জানিনা। আমার সাধ্য মতো আমার নিজস্ব তাহবিল থেকে আমি তাদের ত্রাণ দিতে পেরেছি তাতেই মাহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই।

ত্রাণ বিতরণ কালের সময় উপস্থিত ছিলেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব উদ্দীন মাষ্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ৭নং সূবর্ণতলী ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা শহিদুল ইসলাম (মেম্বার), ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুন রেজা মিল্টন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমীন হোসাইন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, জেলা ছাত্রদল নেতা মো. আল-আমীন, সোলাইমান হোসেন, রাসেল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular