শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে বাস ড্রাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে বাস ড্রাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে গোলাপসহ-তিন জনকে বাস চাপা দিয়ে নৃশংসভাবে হত্যা করায় বাস ড্রাইভারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসুচী পালন করে।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পালন করে সদর উপজেলার নগর জালফৈ গ্রামের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত গোলাপের স্ত্রী সুলতানা, নিহতের ছোট ভাই সবুজ, বোন লাকি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নিহতের একমাত্র ৪ মাসের শিশু সন্তান তারিন, নিহতের মামা সানোয়ার হোসেন, ভাই শান্ত, জাকির হোসেনসহ নগর জালফৈ গ্রামের ৬নং ওয়ার্ড এর সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সারা দেশে গাড়ির চাপায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ মৃত্যুবরন করছে। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ এভাবে যেন কারো স্বজনকে মৃত্যুবরন করতে না হয়। তাই আমরা নিরাপদ সড়ক চাই নিরাপদে বাড়ি ফিরতে চাই।

উল্লেখ্য, গত রোববার বিকেল ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিসিক শিল্প নগরীর সামনে গোলাপসহ নিহত ৩ জনের বাস চাপায় নৃশংসভাবে মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular