বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে বিদ্যূৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

টাঙ্গাইলে বিদ্যূৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বিদ্যূৎ স্পৃষ্টে সাদ্দাম সূত্রধর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম সূত্রধর উপজেলার সৈদামপুর পশ্চিম পাড়া গ্রামের সূশীল সূত্রধরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল বাসষ্ট্যান্ডে অবস্থিত সাদ্দামের বড় ভাই সুদেব সূত্রধরের মোবাইল সার্ভিসিং সেন্টারে সাড়ে ১১টায় কম্পিউটারে ব্রডব্যাংক ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় বিদ্যূতের তারের সাথে সাদ্দামের হাতের স্পর্শ হয় এবং সাথে সাথে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মেঝেতে পরে যায়।

পরে স্থানীয়দের সহয়তায় তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করেন এবং টাঙ্গাইল পৌছানোর পর সেখানকার কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular