নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে মহাশ্বেতা সাহা উর্মি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাদের নিজ বাসা শহরের আকুর টাকুর পাড়ায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মনিরা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়েটির গলায় ফাঁসির দাগ রয়েছে। উর্মি সিরাজগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা. প্রভাত চন্দ্র সাহা ও টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কাবেরী সাহার বড় মেয়ে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।