Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক| টাঙ্গাই‌লে মাই‌ক্রোবাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাহাত আলী (২০) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।

শ‌নিবার ভো‌র সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের দুবাইল (মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার) লিংক রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান জানান, ভো‌রের দি‌কে মহাসড়‌কের ম‌হেড়া ট্রেনিং সেন্টার মোড় এলাকায় ঢাকাগামী এক‌টি মাই‌ক্রোবা‌স নিয়ন্ত্রণ হা‌রায়।

এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। নিহত যুবকের ঘাড় থে‌কে মাথা বি‌চ্ছিন্ন ও হাত কে‌টে প‌ড়ে যায়। আহত হয় আ‌রও দুইজন।

তি‌নি আ‌রও জানান, আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এছাড়া নিহতের মর‌দেহ গোড়াই হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

RELATED ARTICLES

Most Popular