নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুর হামিদ খান ভাসানীর ১৩৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে সন্তোষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভাসানীর মাজারের সামনে গিয়ে শেষ হয়।

পরে মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, ও শিক্ষক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। এসময় মাওলানা ভাসানীর পরিবারবর্গ, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বিকেলে এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর