নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে এক মাদকসেবীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত.রমজান আলীর ছেলে মানিক মিয়া (৩০) কে মাদক সেবন করার সময় আটক করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার জানান, মাদক সেবনের টাকার জন্য প্রতিনিয়ত মা এবং বোনকে নির্যাতন করে। মায়ের দেওয়া তথ্য অনুযায়ী মাদক সেবনকারী মানিক মিয়াকে মাদক সেবন করার সময় আটক করে ২ বছরের কারাদন্ড দেওয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।টাঙ্গাইলে মাদকসেবীর ২ বছরের কারাদন্ড
RELATED ARTICLES
