রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু 

টাঙ্গাইলে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ শে ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে ধুবড়িয়ায় এ দূর্ঘনা ঘটে। নিহত দুলু মিয়া (৬৫) উপজেলার লক্ষীদিয়া গ্রামের মৃত কালা চান শেখর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুলু সকালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়া চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নাগরপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

নাগরপুর থানার এস আই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘাতক মোটরসাইকেল ও এর চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular