শনিবার, আগস্ট ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার এ ধর্ষণের মামলায় টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরামুল ইসলামের আদালত গ্রেপ্তার যুবককে এক দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন বলে পুলিশের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ জানিয়েছেন।

গ্রেপ্তার মো. মাসুদ (২০) টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ওই স্কুল ছাত্রী বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতারেল চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, প্রাথমিকভাবে এ শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

তিনি বলেন, বুধবার রাতে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা মাধ্যমে প্রকৃত ফলাফল জানা যাবে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।

মামলার বিবরণ থেকে মামলার তদন্তকারী অফিসার এসআই মো. মনোয়ার হোসেন জানান, ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় বিরক্ত করতেন মো. মাসুদ।

“গত শনিবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে এসএমএস দিয়ে ওই ছাত্রীকে বাড়ির সামনে আসতে বলেন তিনি। বাড়ির সামনে গেলে মাসুদসহ মুখোশ পরা আরো দুই যুবক ছাত্রীটিকে নৌকায় তুলে নিয়ে সিংহরাগীর বিলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্তরা।”

গত মঙ্গলবার তার বাবা-মাকে বিষয়টি জানাতে পারলে সাথে সাথেই দেলদুয়ার থানায় অভিযোগ করেন।

এরপর ছাত্রীকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বুধবার দুপুরে সেখান থেকে এনে টাঙ্গাইল সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি কাঁদতে কাঁদতে সাংবাদিকদের কাছে ধর্ষক মাসুদসহ এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের বিচার চায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular