রবিবার, আগস্ট ২৩, ২০২৬
Homeআন্তর্জাতিককরোনাকে হার মানালেন বিশ্বের সাবেক স্থুলতম ব্যক্তি

করোনাকে হার মানালেন বিশ্বের সাবেক স্থুলতম ব্যক্তি

অনলাইন ডেস্ক: ৫৯৫ কেজি ওজন নিয়ে গিনেস বুকে একসময় নাম লেখিয়েছিলেন বিশ্বের সবচেয়ে স্থুলতম ব্যক্তি হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো। তবে তিনি এখন অনেকটাই ওজন কমিয়ে এনেছেন। সম্প্রতি করোনাকেও জয় করেছেন মেক্সিকোর অধিবাসী ফ্রাঙ্কো।

কয়েক বছর ধরে ডায়েট, ব্যায়াম ও অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলী ছোট করে ওজন অনেকটা কমিয়ে এনেছেন তিনি। বর্তমানে তার ওজন প্রায় ২০৮ কিলো। অবশ্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পালমোনারির জটিলতায় ভুগছেন তিনি।
এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হন ৩৬ বছর বয়সী ফ্রাঙ্কো। শরীরে নানা ধরনের জটিলতা থাকায় নতুন এই রোগটি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছিল তার জন্য।
করোনা থেকে সেরে ওঠা নিয়ে মধ্য মেক্সিকোর আগুয়াস্কালিয়েন্তেস নিজের বাড়ি থেকে ফ্রাঙ্কো এএফপিকে বলেন, ‘এটা খুবই আক্রমণাত্মক রোগ। জ্বরের সঙ্গে আমার মাথা ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি খুবই ঝুঁকিতে থাকা ব্যক্তি ছিলেন।’
স্থুল শিশুদের দিক থেকে দেশ হিসেবে মেক্সিকোর অবস্থান বিশ্বের শীর্ষে। আর স্থুল প্রাপ্ত বয়স্ক মানুষদের মধ্যে দেশটির অবস্থান দ্বিতীয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular